চট্টগ্রামে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১০:১৭ পিএম

চট্টগ্রামে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে বের হওয়ার পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর জঙ্গলে ফেলে দেয়।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. নাছির উদ্দীন (৪৭)। তিনি সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল জানান, এলাকায় মাটির ব্যবসা নিয়ে বিরোধ ছিল। সন্ধ্যায় নিজ ঘরে ইফতার সেরে বাজারে আসার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা নাছিরের মরদেহ জঙ্গলে ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। খুনিদের আটকে অভিযান চালাচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, জঙ্গল সলিমপুরের র‍্যাব-পুলিশের ক্যাম্প ভেঙেছে এবং জায়গা দখল করছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৩৬ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক...
রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই সম্ভাবনার মধ্যেও বাতাসে...
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর