লক্ষ্মীপুর মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিচার দাবি

আপডেট : ০১ জুন ২০২৫, ০৬:৫৪ পিএম

লক্ষ্মীপুরে সানিম হোসাইন নামে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে এর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরিবার ও স্থানীয়রা তদন্তে অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামি গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

রোববার (১ জুন) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে সানিমের স্বজন, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। 

এ সময় বক্তারা বলেন, সানিম আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে উঠেছে। 

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, ঘটনার ১৭ দিন পার হলেও মামলার প্রধান আসামি আল-মুঈন ইসলামি একাডেমির মাদ্রাসা সুপার মাওলানা বশির উদ্দিনকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। তাদের আশঙ্কা, ময়নাতদন্ত প্রতিবেদনেও হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ১৩ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের তেমুহনী এলাকার আল-মুঈন ইসলামি একাডেমি থেকে হেফজ বিভাগের ছাত্র সানিম (১২) হোসাইনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সে রায়পুর উপজেলার কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে।

ওই দিন প্রথমে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, দুপুরের খাবার শেষে টয়লেটে গিয়ে সানিম আত্মহত্যা করেছে। কিন্তু পরিবারের দাবি, মরদেহ তারা টয়লেটে নয়, নিচতলার একটি কক্ষে বিছানায় পেয়েছেন। তার শরীরজুড়ে ছিল আঘাতের চিহ্ন। 

তাদের অভিযোগ, শিক্ষক মাহমুদুর রহমান সকালে তাকে মারধর করেন এবং আগেও নানা কারণে হুমকি দিতেন।

এদিকে ঘটনার পর পুলিশ অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করে। রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি  গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। 

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর