একাত্তরে যারা ভুল করেছে তারেক রহমানকে তাদের সহ্য হচ্ছে না: ফারুক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সামনে বিএনপি নেতা-কর্মীদের অগ্নিপরীক্ষা। যারা একাত্তরে ভুল করেছে, তারা এখন তারেক রহমানকে সহ্য করতে পারছেনা, নানা ধরনের আপত্তির মন্তব্য করছে। আর কিছু নতুন প্রজন্ম পিআর পদ্ধতিতে ভোট চায়। কিন্তু বাংলার মানুষ পিআর বোঝে না। তারা শুধু সরাসরি ভোট বলতে বোঝে, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো।’

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সেনবাগ থানা মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ফারুক বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের হীনচেষ্টা চলছে। একে রুখে দিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি যে কোনো ধরনের সিদ্ধান্ত এলে তা বাস্তবায়নে প্রস্তুত থাকতে হবে এখন থেকেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জয়নুল আবদিন ফারুকের মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারিসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর