চুরির অভিযোগে কুকুর লেলিয়ে দিয়ে যুবককে নির্যাতন, গ্রেপ্তার তিন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

কুমিল্লায় একটি স্টিল মিলে চুরির অভিযোগে এক যুবকের ওপর কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের খবর পাওয়া গেছে। কুকুরের কামড়ের পাশাপাশি ওই যুবককে করা হয়েছে লাঠিপেটাও। এ ঘটনায় ওই মিলের তিন নিরাপত্তকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুচন্দ্র সরকারের ছেলে।

গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল গ্রামের মোহাম্মদ শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদর থানার মুরমা গ্রামের আলামিন ওরফে লিপু (৩৬) এবং বরিশাল জেলার উজিরপুর থানার মালিকান্দা গ্রামের মো. সজিব হাওলাদার (২৬)। তারা সবাই ওই মিলের নিরাপত্তা কর্মী।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দি‌কে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার শাকতলা কার্যালয়ের ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।                          

তিনি বলেন, একজন মানুষকে কুকুর লেলিয়ে নির্যাতন করার মতো অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর মিল প্রাঙ্গণে জয় চন্দ্র সরকারকে আক্রমণ করছে।‌ পাশাপাশি কয়েকজন ব্যক্তি তাকে পেটাচ্ছেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ বাঁচার চিৎকার করছেন জয়। কিন্তু এসময় কুকুরগুলোকে নিবৃত করা হয়নি, থামানো হয়নি চড়-থাপ্পর।

স্থানীয়রা জানায়, সাকুরা স্টিল মিলে প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটতো। এজন্য কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য প্রস্তুত ছিল। জয় মিলের ভেতরে প্রবেশ করলে তাকে ধরে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে শারীরিক নির্যাতন চালানো হয়।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর