সীতাকুণ্ডে কারখানার ছাদ ভেঙে দুই শ্রমিক নিহত, আগে হয়েছিলো জরিমানা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানার গোডাউনের জরাজীর্ণ শেড মেরামত করার সময় ছাদ ভেঙে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার চার নম্বর ওয়ার্ডের বক্তারপাড়ায় অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক একটি জিংক অ্যাশ উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন—নোয়াখালী জেলার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মোল্লাবাড়ি গ্রামের নেছার আহমেদের ছেলে মো. ফারুক (৪০) এবং কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আবু তাহেরের ছেলে মো. জহির (২৫)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হালিশহরের তুহিন নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই কারখানায় জিংক অ্যাশ উৎপাদন করা হয়। সকালে কারখানার একটি গোডাউনে অ্যাঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামতের কাজ করছিলেন ফারুক ও জহির। কাজ চলাকালে হঠাৎ পুরো শেডটি ধসে পড়ে। এতে শেডের ওপর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কারখানার অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিহতদের মরদেহ সরিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়। 

স্থানীয় যুবক মো. জাফর বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি গোডাউনের শেড ধসে পড়েছে এবং দুই শ্রমিকের নিথর দেহ পড়ে আছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, গোডাউনে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের ১৮ এপ্রিল পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে বায়ুদূষণের দায়ে এই ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছিলো ভ্রাম্যমাণ আদালত। তবে এরপরও জরাজীর্ণ অবস্থায় কারখানাটি কার্যক্রম চালিয়ে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর