রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০১:১৭ পিএম

নারায়ণগঞ্জে রূপগঞ্জে চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখাঁ এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বপন সরদার (৫০) গোলাকান্দাইল বউ বাজার এলাকার বাসিন্দা।

নিহতের পরিবারের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাত ১০ টার দিকে ভাড়া নেয়ার কথা বলে এক ব্যক্তি ফোন করে ডেকে নিয়ে যায় স্বপনকে। এরপর রোববার সকালে বলাইখাঁ এলাকায় অনিক কম্পোজিট মশারী কারখানার সামনে ঝোপের ভেতর স্বপনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মোস্তাফিজুর রহমান আরো জানান, রাতের যেকোনো সময় ছুরিকাঘাতে চালককে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে রেখে তার অটোরিকশাটি দুর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রূপগঞ্জ মামলার প্রস্তুতি চলছে।

একাত্তর/পিএজে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর