গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, বোন আটক

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আরেক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার কাঠেরপুল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সোমা আক্তার ওই এলাকার একটি ওয়ার্কশপের মালিক শহিদুল ইসলামের স্ত্রী এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক নারী তার ছোট বোন সোহানা।

আটক ছোট বোন সোহানা জানান, তাকে বাসায় রেখে দোকানে পুড়ি কিনতে যান তিনি । এরপর বাসায় ফিরে দেখেন অজ্ঞাত এক যুবক তার বড় বোনকে মারধর করে পালিয়ে যাচ্ছে।  বাড়ির কাছেই ওয়ার্কশপে গিয়ে বোন জামাইকে খবর দেন তিনি। পরে তাকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক ছোট বোন সুমির দেয়া বক্তব্য যাচাই বাছাই চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর