নারায়ণগঞ্জ-২: নৌকার বাবুর স্ত্রী সায়মাকে শোকজ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ পিএম

সরকারি কর্মচারী হয়ে নারায়ণগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবুর নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় তার স্ত্রী ডা. সায়মা আফরোজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও চারজনকে শোকজ করা হয়েছে।

রোববার নারায়ণগঞ্জ-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ জজ ধীমান চন্দ্র মন্ডল এ শোকজ নোটিশ পাঠান।

সায়মা আফরোজ ছাড়া নোটিশপ্রাপ্ত অন্য ৪ জন হলেন- আড়াইহাজার উপজেলার সাদারদিয়া এলাকার শফিকুল ইসলাম মেম্বার, দুলাল মিয়া, রামচন্দ্রদী ঋষিপাড়া এলাকার নগরবাসী ও দুলাল।

নোটিশে ২৫ ডিসেম্বর সায়মা আফরোজকে সশরীরে উপস্থিত হয়ে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বাকিদের সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নজরুল ইসলাম বাবুর স্ত্রী ডা. সায়মা আফরোজ আড়াইহাজার উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)। 

নোটিশে নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী সরকারি কর্মকর্তা সায়মা আফরোজকে বলপা হয়, ‘আপনি বিভিন্ন সময় নারায়নগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করেছেন। আপনি বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও আপনার নির্বাচনি প্রচারনায় অংশগ্রহণ গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ৭৭(১) ও এবং ৮৬ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।’

‘আপনার উপর‌্যুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে উক্ত আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহন করার জন্য নির্বাচন কমিশনের বরাবরে কেনো সুপারিশ করা হবে না সে মর্মে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নং কক্ষে অবস্থিত নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ অনুযায়ী, কোন সরকারি কর্মচারী কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না।

একইভাবে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ (৩) ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোনো আইনসভার নির্বাচনে অংশ নিতে করতে অথবা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করতে বা প্রভাব খাটাতে পারবেন না।

এসব নিয়ম উপেক্ষা গত বৃহস্পতিবার উপজেলার দুপ্তারা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সায়মা আফরোজ মিছিল ও গণসংযোগ করেন। এ সময় নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোটও চান তিনি।

বাকি চারজনকে নারায়নগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটনের লাঙ্গল মার্কার ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলায় শোকজ করা হয়েছৈ।

একাত্তর/কেএসএইচ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর