তুরাগ তীরে বিশ্ব ইজতেমার জোর প্রস্তুতি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১১:০৯ এএম

বিশ্ব ইজতেমার জোর প্রস্তুতি চলছে টঙ্গীর তুরাগ তীরে। এবারও ছয় দিনে দুই পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম পর্ব আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১১ ফেব্রুয়ারি শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নীচু জমি ভরাট করে করে চলছে, বিশাল শামিয়ানা টানানোর কাজ। রাস্তাঘাট মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে দ্রুত গতিতে। টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান এখন এমনই কর্মচঞ্চল।

ময়দানে খুঁটি পোঁতা, রাস্তাঘাট মেরামত ও মাঠ সমান করার কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছেন গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা তাবলীগ জামায়াতের কর্মীরা।

বিশ্বের নানা জায়গা থেকে আসা মুসল্লিরা ইজতেমায় এসে যেনো কোন ভোগান্তিতে না পড়েন, সে জন্য টিনসেড, প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহের কাজ করা হচ্ছে দ্রুত গতিতে।

ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা ও ময়দানে নাশকতা ঠেকাতে কঠোর ব্যবস্থা থাকবে জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান।

তিনি বলেন, ইজতেমায় আমাদের একাধিক টহল টিম থাকবে। আমাদের সিসি ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা মনিটরিং করা হবে।

আর জেলা প্রশাসক আবুল ফাতে মো. শফিকুল ইসলাম জানান, ইজতেমায় আসা মুসল্লিদের যেন কোনো সমস্যায় না হয় সেভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে।

আগামী ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন মাওলানা জোবায়ের পন্থী তাবলীগ জামায়াতের সদস্যরা। আর দ্বিতীয় পর্বে থাকবেন ভারতের মাওলানা সাদ পন্থী তাবলীগ জামায়াত সদস্যরা।

 

একাত্তর/আরএ
গাজীপুরে বিএনপির মিছিলে যোগ দিতে একটি ঘর থেকে গ্যাস বেলুন বের করার সময় এর বিস্ফোরণ হয়েছে। এতে অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে...
গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীর উপর্যুপরি ছুরিকাঘাতে এক চাকারিজীবী নিহত হয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় অন্তত ৬০ জন মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর