রূপগঞ্জে গ্যাসের কম্প্রেসার বিস্ফোরনে দম্পতি দগ্ধ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রান্না করার জন্য চুলা জ্বালাতে গিয়ে গ্যাসের কম্প্রেসার বিস্ফোরণে এক দম্পতি আহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত ৩ টারদিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট নয়াপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।

দগ্ধরা হলেন, শামীম ইসলাম (২৪) ও তার স্ত্রী জাহানারা বেগম (২২) । রংপুরের তারাগঞ্জ উপজেলার ইছামত মেনানগর এলাকার বাসিন্দা এই দু’জন রূপগঞ্জের সাওঘাট এলাকায় দুইটি  কারখানা কাজ করেন। স্থানীয় আবু মুসার দ্বিতল ভবনের নিচতলার ভাড়াটিয়া।

 ভুলতা পুলিশ  ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, কারখানা শ্রমিক শামীমের  স্ত্রী জাহানারা বেগম রাত ৩ টারদিকে রান্না ঘরে গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ গ্যাসের কম্প্রেসার বিস্ফোরিত হয়। সাথে সাথে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আগুনে দগ্ধ হয় জাহানারা ও  শামীম।

তিনি বলেন, বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এসে নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে লোকজন দগ্ধ দম্পতিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জানরি ইন্সটিটিউটে ভর্তি করান।

কেএসএইচ
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর