হিট স্ট্রোকে এবার অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫০ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে হিট স্ট্রোকে মো. নুর ইসলাম নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মারা যান তিনি।

তাঁর বাড়ি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। পঁচাত্তর বছর বয়সী নুর ইসলাম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১০টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙ্গিনায় মাটিতে লুটিয়ে পড়েন নুর ইসলাম। পরিবারের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রথমে তাঁর মাথায় পানি ঢালেন।

অবস্থা আরো খারাপ হলে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রোকনুজ্জামান হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। আর এতে অসুস্থ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

গরমে অচেতন হয়ে মঙ্গলবার রাজধানীতে মৃত্যু হয় এক চাকরিজীবীর। সোমবার বিকেলে ঢামেক এলাকায় নার্সিং কলেজের পেছনে মারা যান আউয়াল নামের একজন রিকশাচালক।

আরবি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর