রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, লাখ টাকা জরিমানা

আপডেট : ০৫ মে ২০২৪, ০৫:১৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৬২৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া চিনির মধ্যে ৪৮০ বস্তা ভারতীয় মোড়ক ও ১৪৪ বস্তা দেশীয় বিভিন্ন কোম্পানি মোড়ক ছিল। 

শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে উপজেলার তারাবো পৌরসভার দেওয়ান নগর এলাকায়  দেওয়ান এন্টারপ্রাইজে এ অভিযান চালিয়ে চিনিগুলো জব্দ করা হয়। 

জেলা কৃষি বিপণন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, গোপনে খবরে জেলা প্রশাসন ও র‌্যাব-১১ এর সহযোগিতায় অভিযান চালানো হয়। এসময় সঠিক কোনো কাগজপত্র না দেখাতে পারায় ৬২৪ বস্তা চিনি জব্দ করা করা। যার পরিমান ৩১ হাজার ২০০ কেজি। 

তিনি জানান, জব্দের পর প্রতিষ্ঠানে মালিক বাতেন দেওয়ানের বিরুদ্ধে অবৈধ মজুদদারি, বিক্রি, নিয়ম বহির্ভূত অতিরিক্ত মূল্য আদায়, মূল্য তালিকা না থাকা ও ভাউচারে গড় মিলের অভিযোগ আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। 

পরে জব্দ চিনির বস্তাগুলো নিলামের  উদ্দেশে  স্থানীয় চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেনের জিম্মায় রাখা হয়। নিলাম আগ পর্যন্ত চিনিগুলো সুরক্ষিত অবস্থায় দেওয়ান এন্টারপ্রাইজে রাখা এবং নিলামের সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্য কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আতিকুল ইসলাম। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর