জাহাজের আগুন নিয়ন্ত্রণে, একজনের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:১৮ পিএম

বুড়িগঙ্গা নদীতে জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

মঙ্গলবার দুপুর একটা ৩২ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লায় জাহাজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছয় মিনিটের মধ্যেই দমকলকর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। 

ফতুল্লা বাজারের পাশেই ঘটনাস্থলে প্রথমে চারটি গেলেও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয় বলে জানায় ফায়ার সার্ভিস। প্রায় আধাঘণ্টার চেষ্টার পর বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগুন লাগ জাহাজে তেলের ড্রাম ভর্তি ছিল। আগুনে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হতে শুরু। আর আগুন লাগার সঙ্গে সঙ্গে কালো ধোয়ায় ছেয়ে যায় চারিদিক।  

ড্রাম বিস্ফোরণের বিকট আশপাশের বিভিন্ন স্থাপনা কেঁপে উঠে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ওই জাহাজে চার শ্রমিক ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এদের তিনজন সাঁতরে কিনারে উঠে পড়েন। একজন নিখোঁজ থাকেন। তারই মরদেহ উদ্ধার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। 

সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ডিপোর জেটির সংলগ্ন নদীতেই আগুনের ঘটনা ঘটেছে। ডিপো থেকে তেলের ড্রাম নিয়ে ওই জাহাজ বরিশালে যাচ্ছিল বলে সাংবাদিকদের জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।

জাহাজটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল বলেও জানান তিনি। এর প্রায় সব ড্রামই বিস্ফোরিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 

আরবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর