মাদারীপুরে কোটা আন্দোলনে দুই দিনে ৪০ কোটি টাকার ক্ষতি

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১১:২৯ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মাদারীপুরে দুই দিনে নাশকতাকারীদের তাণ্ডবে ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।

বুধবার জেলা প্রশাসনের গঠিন তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।

তিনি জানান, গত বৃহস্পতি ও শুক্রবার (১৮ ও ১৯ জুলাই) এই দুই দিন কোটা সংস্কারের আন্দোলনে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। এসময় তারা জেলা প্রশাসকের কার্যালয়, আওয়ামী লীগ কার্যালয়, ট্রাফিক পুলিশ বক্স, বাস কাউন্ডার ও মুক্তিযোদ্ধা সংসদে ব্যাপক ভাঙচুর চালায়। তারা তেলের পাম্প, সার্বিক বাস ডিপো, পুলিশ ফাঁড়ি ও পৌর মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে আগুন দিয়ে সব পুড়িয়ে ফেলে। তাদের আগুনে পোড়ে অন্তত ৩২টি বিলাসবহুল বাসও। 

পরে এই ঘটনায় শনিবার জেলা প্রশাসন থেকে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার রহমানকে। বাকি দুই সদস্য হলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া, বিআরটিএর সহকারী পরিচালক মো. নুর হোসেন। ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে মঙ্গলবার রাতে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে প্রতিবেদন জমা দেন। 

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। ধ্বংসযজ্ঞে পরিণত হয় বিভিন্ন এলাকা। নারকীয় হামলাগুলোতে অংশ নেয় বহু মানুষ। এতে রোমান বেপারী ও তাওহীদ সন্ন্যামাত নামে দুই জন মারা যায়। এছাড়া পুলিশের তাড়া খেয়ে লেকের পানিতে ডুবে এক তরুণের মৃত্যু হয়। অর্ধশত পুলিশসহ আহত হয় শতাধিক। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা চারটি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে দুই শতাধিক জনকে নামে এবং প্রায় দুই হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  এসব মামলায় এখন পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এদিকে টানা দুই দিন রণক্ষেত্রের পর মাদারীপুরে স্বস্তি ফিরেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি। কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সদস্যরা।

একাত্তর/এসি
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর