নরসিংদীতে পাওয়ার ল্যুম মালিককে পিটিয়ে হত্যা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

নরসিংদীতে একটি পাওয়াল লুমের (এক ধরণের কাপড় বানানোর যন্ত্র) মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন চার জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার মাধবদী উপজেলার কাঠালিয়া ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নুর মোহাম্মদ (৪৫)। তিনি ওই এলাকার আলকাছ মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, মালিক-শ্রমিকের তর্কের এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। কিছু শ্রমিকরা পুলিশে খবর দিলে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রাথমিক সন্দেহে গ্রামবাসীর সহযোগিতায় চার শ্রমিককে আটক করা হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি নেওয়া হবে। 

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর