বাড়িতে ঢুকে অভিনেতাকে গুলি, আহত মা-স্ত্রীও

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম

সাভারে বাড়িতে ঢুকে ছোট পর্দার এক অভিনেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় তার শরীরে তিনটি গুলি করা হয়। তাকে বাঁচাতে মা ও স্ত্রী এগিয়ে এলে আহত হন তারাও। তাদের উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে জেলার আশুলিয়া থানার জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪), তার মা আজিজুন্নাহার (৬৫) ও স্ত্রী রোকসানা হক (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজাদ আশুলিয়ায় পরিবার নিয়ে থাকেন। ভোরে দুই দুর্বৃত্ত অস্ত্রসহ দোতলা বাড়ির রান্নাঘরে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে আজাদ এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার দুই পায়ে তিনটি গুলি করে। এ সময় তার স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন্নাহার এগিয়ে আসলে তারাও আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করে। 

হাসপাতালের চিকিৎসক কামরুজ্জামান জানান, অভিনেতা আজিজুরের শরীরে তিনটি গুলি লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।  

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ ব্যাপারে পুলিশ কোনো লিখিত অভিযোগ পায়নি বলে জানা গেছে।

একাত্তর/এসি
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর