চারুশিল্পীর বাড়িতে আগুন, পুলিশ হেফাজতে লীগের ছয় নেতা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম

মানিকগঞ্জের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয় জনকে হেফাজতে নিয়েছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সদর থানার ওসি এসএম আমানউল্লাহ আটকের খবর নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ নেতা মীর মারুফ, ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪) ও ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।

ওসি আমান উল্লাহ জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় সন্দেহজনকভাবে ছয় জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আটকদের মধ্যে খান মোহাম্মদ রাফি ওরফে সিজন মঙ্গলবার রাতে অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘মিশন কমপ্লিট’। ধারণা করা যাচ্ছে তার কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে।

এদিকে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাহিদ মালেকের আপন ফুপাতো ভাই ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাহিদ মালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আফসার উদ্দিন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি এবং জাহিদ মালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত সিফাত কোরাইশী সুমনের বাড়ি একই এলাকায় হওয়ায় আতঙ্কে আছেন চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষসহ তার পরিবারের লোকজন।

মানবেন্দ্র ঘোষ জানান, মঙ্গলবার সন্ধ্যায় জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর রাতেই তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনি প্রধান উপদেষ্টার কাছে তার পরিবার এবং তার জীবনের নিরাপত্তা চান।

একাত্তর/আরএ
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর