মুন্সীগঞ্জে পুড়লো অর্ধশতাধিক দোকান, তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ

আপডেট : ১৬ মে ২০২৫, ১১:০৭ এএম

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয় যায় নাই।

বৃহস্পতিবার (১৫ মে) রাত দুইটার দিকে জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে আগুন দেখা গেলে মুহূর্তেই তা বাজারের মূল অংশ কাপড় ও মুরগির দোকানের তিনটি গলিতে ছড়িয়ে পড়ে।

তাদের ধারণা, আগুনে কাপড়, মুদিখানা ও মুরগির দোকানসহ অন্তত ৫০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানায়, ঘটনাস্থলে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ  করেছে।  টানা তিন ঘণ্টার চেষ্টার পর শুক্রবার (১৬ মে) ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে।

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর