বিএনপি নেতাকে হত্যাচেষ্টা, চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন বিএনপি নেতা ও তার এক সহকর্মীকে হত্যার উদ্দেশ্যে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। দুটি গুলি গাড়ির কাঁচ ভেদ করে ভেতরে প্রবেশ করলেও কেউ হতাহত হননি।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আড়াইহাজার বাইপাস সড়কের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, আড়াইহাজার বাজার থেকে কাজ শেষ করে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান ও তার সহকর্মী আমির হোসেন প্রাইভেট কারযোগে শ্রীনিবাসদিস্থ নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে আড়াইহাজার বাইপাস সড়কের মারকাজ মসজিদের কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের বিভিন্ন পয়েন্ট থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

সাদেকুর রহমান জানান, দিনভর মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শেষে তারা বাড়ি ফিরছিলেন। গাড়ির গতি বেশি থাকায় গুলি তাদের গায়ে লাগেনি। হামলার প্রায় এক মিনিটের মাথায় ওই পথ দিয়ে সেনাবাহিনীর একটি টহল গাড়ি পার হলেও আতঙ্কে তারা গাড়ি থেকে বের হতে পারেননি। পরে দলীয় কর্মীদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত গাড়িটি থানায় নেওয়া হয়।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর