রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের আলাদা দুটি অভিযানে পাঁচটি দেশীয় তৈরি একনলা বন্দুক, কার্তুজ ও গুলিসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 মো. জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম (৩৭) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) ভোরে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাকির হালিম। তিনি জেলার গোয়ালন্দ উপজেলার চর দেলুনদি গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দুটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোরে গোপন খবরে পুলিশ জানতে পারে অন্তরমোড়গামী বেড়িবাঁধের ওপর অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার উদ্দেশে এক ব্যক্তি অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে ভোর সোয়া পাঁচটার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাকির হালিমকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ এবং শরীর তল্লাশি করা হয়। এসময় দুটি ১২ বোরের একনলা বন্দুক, ম্যাগাজিনযুক্ত আরও একটি একনলা বন্দুক, পাঁচটি ১২ বোরের কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির পুলিশকে জানিয়েছেন, তিনি উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিগুলো পলাতক আসামি মামুন (২৩), ইলিয়াস (৫০) এবং সাইফুলের (৩০) কাছে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন।

এদিকে একই দিনে ডিবি পুলিশের অপর একটি দল সদর থানার উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও দুটি ১২ বোরের দেশীয় একনলা ওয়ান শুটার বন্দুক উদ্ধার করে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, আটক ব্যক্তি ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন, তারা শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দেননি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রাজবাড়ীর পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা, মা, বোন ও ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে।
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজধানীর হাতিরঝিল এলাকায় ‘ডিএল নেটওয়ার্ক সার্ভিস’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও একটি গুলি ল্যাপটপ ভেদ করে দেয়ালে...
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামে স্কুল ও মঠ প্রাঙ্গণে সামরিক বাহিনীর বোমা হামলায় এক শিশু এবং বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার...
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর