ঝিনাইদহে চরমপন্থি নেতাসহ তিন জনকে গুলি করে হত্যা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ এএম

ঝিনাইদহে চরমপন্থি দলের সদস্যদের মধ্যে গোলাগুলিতে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আবু হানিফ ও লিটন। তারা চরমপন্থি দল পূর্ববাংলা জনযুদ্ধের সদস্য ছিলেন। এদের মধ্যে হানিফের বাড়ি হরিণাকুন্ডু উপজেলাতে।

গ্রামবাসীরা জানান, রাতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্যদের ভেতরে কোন্দলের জেরে গোলাগুলিতে তিন জন নিহত হয়। এছাড়াও প্রতিপক্ষের গুলিতেও তাদের মৃত্যু হতে পারে। 

গ্রামবাসী গুলির শব্দ পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুদ খান প্রাথমিকভাবে জানান, চরমপন্থি দলের দুটি গ্রুপ অথবা একটি গ্রুপের ভেতরে কোন্দলের কারণে এই তিন জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মরদেহগুলো ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। বাকিটা তারা তদন্ত করে পরে জানানো যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর