শেরপুরে আবারও অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:০৩ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে আবারও এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কুচনীপাড়ার একটি ধানক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শাহ আলম (৫০)। তিনি শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামে বাসিন্দা।

পুলিশ জানায়, শাহ আলম তার অটোরিকশা নিয়ে শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ  মরদেহ উদ্ধার করে। পরে ওই লাশ শাহ আলমের বলে শনাক্ত করা হয়। 

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ তিন

পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শাহ আলমকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুঁইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এর আগে, ৩০ সেপ্টেম্বর ওই উপজেলায় আরব আলী নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় সাতজন গ্রেপ্তার হয়, সেই সাথে উদ্ধার করা হয় অটোরিকশাটি।

একাত্তর/পিএজে
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন।
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬ বিল নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করলে সংসদে হট্টগোল শুরু হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর