শিবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত বিজিবি ও গ্রামবাসীর

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু মানুষের জটলা তৈরি হলে এই প্রতিরোধ গড়ে তোলা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে চকপাড়া সীমান্ত চৌকির (বিওপি) বিপরীতে ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৬০০ গজ ভারতের ভেতরে অবস্থিত ওই এলাকায় হঠাৎ বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেওয়া হয় এবং কিছু মানুষের সমাগম লক্ষ্য করা যায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতের মুসলিমপাড়া এলাকায় প্রায় ১২ জন ব্যক্তি অবস্থান করছেন এবং তারা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন। বিষয়টি টের পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেয়। একই সঙ্গে বিজিবি স্থানীয় গ্রামবাসীকে নিয়ে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি জোরদার করে। বিজিবি ও স্থানীয়দের এই যৌথ প্রতিরোধের মুখে সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

পরে শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজস্ব যানবাহনে করে ওই ১২ জনকে ভারতের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে ফিরিয়ে নিয়ে গেছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সব ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি এবং সতর্কতা আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

এর আগেও গত ১৯ জুন গভীর রাতে একই কায়দায় শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ১৭৭/২ আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে সীমান্ত বাতি নিভিয়ে ২০ জনকে (৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ জন শিশু) বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা। সে সময়ও বিজিবির তীব্র প্রতিরোধের মুখে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিগত স্বৈরাচারী সরকারের আমলের অন্যায়-অত্যাচারের বিচার প্রচলিত আইন অনুযায়ীই করা হবে, তবে কোনো অবস্থাতেই প্রতিশোধের মানসিকতা থেকে বিচারের নামে অবিচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
নারায়ণগঞ্জে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে জখম করা হয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তি, বিভাজন ও অগভীর আলোচনা মোকাবিলায় জ্ঞান, নৈতিকতা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও...
ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগের সময় অন্তত দুই ঘণ্টা কমিয়ে আনার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর