সীমান্তে নিহত স্বামী, কোলের দুই সন্তান নিয়ে নির্বাক স্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম

যশোর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের বাড়িতে শোকের মাতম চলছে। দুই বছরের শিশু রাইসা ও চার মাসের হাসান আলীকে নিয়ে লাশের অপেক্ষায় নির্বাক স্ত্রা নাসরিন খাতুন। ভবিষ্যত নিয়েও দিশেহারা তিনি।

সাংবাদিকদের দেখে ভাঙা ভাঙা কণ্ঠে তার একটাই আর্তি, কোথায় থাকবেন, দুই শিশুকে নিয়ে কোথায় যাবেন। আর দাবি জানালেন, যেন লাশ দ্রুত ফেরত দেওয়া হয়। 

রইস উদ্দিনের বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা সাহাপাড়ার শ্যামপুর গ্রামে। বাবা কৃষক কামরুজ্জামান। 

মঙ্গলবার সরেজমিন রইস উদ্দিনের গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, তার টিনের একচালা একটি ঘর ও রান্না ঘর তালাবদ্ধ। বাড়ির প্রধান ফটকে নেই কোনো দরজা। শীতের কারণে দুই শিশুকে নিয়ে স্ত্রী নাসরিন রইসের বড় ভাইয়ের বাড়িতে উঠেছেন। বিএসএফের গুলিতে স্বামী মারা যাবার পর এ বাড়িতেই গ্রামবাসীরা একনজর তাকে দেখতে ভিড় করছেন। অনেকে আসছেন খোঁজ নিতে লাশ এসেছে কিনা, সান্তনা দিতে। আবার কেউ কেউ আসছেন পরিবারটির খোঁজ নিতে।

রইস উদ্দিনের বাবা কামরুজ্জামান জানান, তিন ছেলের মধ্যে সবার ছোট রইস উদ্দিন ছিল পরোপকারী। এ সময় তিনি নাতি-নাতনিকে মানুষ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। 

রইসের বন্ধু মমিন জানান, ছাত্র জীবন থেকেই সে সব সময় বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। আট বছর চাকরির পরও তার কোনো সঞ্চয় বা একটি বাড়িও নেই। সে গ্রামের সবার বিপদে ঝাঁপিয়ে পড়লেও এখন তার পরিবারটি অসহায়।

স্থানীয় বাসিন্দা গোলাম হোসেন দাবি, গতবার গ্রামে এসে দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছিল। পরে কয়েকটি জানালা বানিয়ে দেবে বলেও জানিয়েছিল। তার মতে, একজন সমাজ সেবককে তারা হারালেন। সরকার যেন অসহায় এ পরিবারটির পাশে দাঁড়ায়। 

স্থানীয় মহিলা ওয়ার্ড সদস্য শাহনাজ পারভিন লিলির দাবি, দ্রুত লাশটি পরিবারে হস্তান্তর করা হোক এবং সরকার পরিবারের দায়িত্ব নিক। 

ভারতের সুটিয়া ও বাংলাদেশের ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে সোমবার ভোরে চোরাকারবারিরা গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে চোরাকারবারীদের ধরতে সিপাহী রইস উদ্দিন দলছুট হয়ে সীমান্তে এগিয়ে গেলে বিএসএফ সদস্যদের গুলিতে আহত হন। পরে বিএসএফ সদস্যরা ভারতের একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দুইটার দিকে মারা যান।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচন ও ‘মহাজাগতিক উচ্চ-শক্তিসম্পন্ন নিউট্রিনো’ আবিষ্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন ৮২ বছর বয়সী...
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর