নওগাঁয় আবারও গরমে ধানকাটা শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম

নওগাঁয় তীব্র গরমের আবারও এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। স্বজনের বরাত দিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ হিট স্ট্রোক হতে পারে। তবে তিনি ডায়াবেটিসসহ অন্য রোগে আক্রান্ত ছিলেন। এ নিয়ে গরমে গত চার দিনে জেলায় দুই ধানকাটা শ্রমিক ও এক শিক্ষকের মৃত্যু হলো। 

ওই শ্রমিকের নাম হাসান গাইনি (৪১)। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার দূরদূরি গ্রামের আমজাদ গাইনির ছেলে।

সোমবার ভোর তিনটার দিকে নওগাঁ সদর হাসপাতালে তিনি মারা যান। এর আগে রোববার সকালে জেলার রানীনগর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হন।

ওই গ্রামের স্থানীয়রা জানান, মাঠে ধান কাটার সময় হাসান  তীব্র গরমে হঠাৎ করে জ্বর ও মাথার সমস্যা দেখা দেয়। তাকে মাঠ থেকে অন্য শ্রমিকরা বাড়ি নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন। রাতে ১০টার দিকে অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

নওগাঁ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল হক জানান, হাসপাতালে আনার সময় ওই রোগীর অবস্থা খারাপ ছিল। অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়। কিন্তু স্বজনরা না নেওয়ায় ভোরে তার মৃত্যু হয়। 

তিনি জানান, প্রাথমিকভাবে রোগীর স্বজনদের কাছ থেকে শোনা জানা গেছে, হাসান তীব্র গরমে অসুস্থ হয়েছিলেন। তবে তিনি ডায়াবেটিসসহ অন্য রোগেও তিনি আক্রান্ত ছিলেন। ফলে দ্রুত অসুস্থ হয়ে পরেছেন।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) রাণীনগর উপজেলার বড়গাছা গ্রামে ধান কাটার সময় রেজাউল ইসলাম (৪৬) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।  

অপরদিকে জেলার নিয়ামতপুর উপজেলায় শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে তীব্র গরমে সহকারী শিক্ষক ও পেশ ইমাম শাহাদাত হোসেনের (৪২) মৃত্যু হয়। 

নওগাঁ জেলায় গত এক মাস ধরে প্রায় ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার বিকেল তিনটায় ৪০ দশমিক দুই ডিগ্রি এবং দুপুর ১২টায় ৩৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মনির আলী আকন্দ জানান, নওগাঁয় তীব্র গরমে এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এই তীব্র গরমে বিশেষ করে শিশু, বৃদ্ধদের বিশেষ যত্ন এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যাওয়া, পর্যাপ্ত পানি ও তরলজাতীয় খারাব খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

একাত্তর/এসি
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর