শাহজাদপুরে মধ্যরাতে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আওয়ামী লীগের কার্যালয় মধ্যরাতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। রাতেই ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দাড়িয়াপুর বাজারে ভেকু মেশিন দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। 

পরে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়সহ শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতিও ভাঙচুর করা হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানায়েছেন, বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগে কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছিল। কিছু অংশ অবশিষ্ট ছিল তাও মধ্যরাতে ভেঙে ফেলা হয়েছে।

এর আগের বৃহস্পতিাবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী হাসিবুর রহমান স্বপনের সদর উপজেলার পুর্নবাসন এলাকার বাড়ি ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা।

একাত্তর/এসি
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর