সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম

সিরাজগঞ্জে বিএনপির সম্মেলন প্রস্তুতির সভাকে কেন্দ্র করে দলটির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সভায় প্রস্তুতি কমিটির আহবায়ক ড. এমএ মুহিত সভার কার্যক্রম শুরু করেন। এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা ও প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার তার সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। এসময় ড. এমএ মুহিতের সমর্থকরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নেতাকর্মীর সংঘর্ষে জড়িয়ে পড়লে  নেতাকর্মী ও সাংবাদিকসহ ২০ জন আহত হয়।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে কোনো পক্ষই রাজি হয়নি।  

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একাত্তর/এসি
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর