চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত দুই

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে। আলামত সংগ্রহের জন্য এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির একটি দল।

নিহত দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতরা হলেন—চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান ও মো. মিনহাজ এবং রানিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চরবাগডাঙ্গা ইউনিয়নের ফঁাটাপাড়ার কালামের বাড়িতে ককটেল তৈরির কাজ চলছিল। ককটেল তৈরির জন্য এলাকার বাইরে থেকে কারিগর নিয়ে এসেছিলেন কালামের ছোট ভাই দুলাল। তিনি মূলত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলালের বিরোধী একটি পক্ষ নির্বাচনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদের পক্ষে কাজ শুরু করলে তিনি নিজের আধিপত্য ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনের কয়েক দিন আগে থেকে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের পক্ষে কাজ শুরু করেন। নির্বাচনে বুলবুল জয়লাভের পর এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যেই বাইরে থেকে কারিগর এনে বোমাগুলো তৈরি করা হচ্ছিল বলে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, নির্বাচনের পর বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের উদ্দেশ্যেই এই বোমাগুলো তৈরি করা হচ্ছিল। আমি এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ভোর পাঁচটা থেকে সাড়ে ৫টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং রাজশাহী থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

একাত্তর/আরএ
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর