আদালতে মিথ্যা সাক্ষ্য, ৩৬ বছর পর চার সাক্ষীর ১০ বছর করে জেল

আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:৪২ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন যুগের বেশি সময় আগে এক যুবককে লুকিয়ে রেখে সাজানো অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে চার ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন—শাহজাদপুর উপজেলার চিতুলিয়া গ্রামের কাশেম আলী, আকবর আলী, আছের উদ্দিন ও বছিরুন্নেছা।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ১৯৯০ সালের ১৮ জুলাই শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের আমির হোসেন মণ্ডলের ছেলে হিমুর সঙ্গে পাশের কাশীনাথপুর গ্রামের দেলবর খন্দকারের ছেলে আরমানের মারামারি হয়। এই ঘটনার জেরে দেলবর খন্দকার তার ছেলে আরমানকে টাঙ্গাইলে তার ফুপুর বাড়িতে লুকিয়ে রাখেন। পরে আরমানকে অপহরণ করা হয়েছে মর্মে আমির হোসেন মণ্ডলসহ তার পরিবারের ছয়জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

তৎকালীন সময়ে ওই মামলায় আদালত দণ্ডিত চার সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আমির হোসেন মণ্ডল, তার ভাই ইমাম মণ্ডল এবং আমির হোসেনের দুই ছেলে বাবু ও হিমু মণ্ডলকে ১০ বছর করে কারাদণ্ড দেন।

সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাদীউজ্জামান শেখ হাদী জানান, আমির হোসেনের পরিবার দীর্ঘ ১০ বছর কারাভোগ করে মুক্তি পান। জেল থেকে বের হয়েই তারা কথিত ‘অপহৃত’ আরমানকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর ২০০৯ সালে তারা খবর পান যে, আরমান পাবনার চাটমোহরে তার এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে এসেছেন। পরে র‍্যাবের সহায়তায় সেখান থেকে জীবিত আরমানকে উদ্ধার করা হয়।

নির্দোষ হয়েও ১০ বছর জেল খাটা বাবু মণ্ডল পরে অপহরণ মামলার বাদি ও সাক্ষীসহ ১১ জনের নাম উল্লেখ করে আদালতে পাল্টা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়।

পিপি হাদীউজ্জামান শেখ জানান, এই দীর্ঘ সময়ে মূল মামলার বাদি ও ভিকটিম আরমান মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তবে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ ব্যক্তিদের জেল খাটানোর প্রমাণ পাওয়ায় আজ চার সাক্ষীকে ১০ বছরের কারাদণ্ড দিলেf আদালত।

একাত্তর/এসি
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর