পঞ্চগড়ে দুটি আসনে বৈধ প্রার্থী ১৬, মনোনয়ন বাতিল চার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ে প্রথম পর্যায়ে ১ ও ২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে পঞ্চগড়-১ আসনে ১১ জন ও পঞ্চগড়-২ আসনে পাঁচ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে পঞ্চগড়-১ আসনের চার জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন।

পঞ্চগড়-১ আসনে যাদের মনোনয়ন বাতিল

জেলা প্রশাসক জানান, পঞ্চগড়-১ আসনটি জেলা সদর উপজেলা, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে নির্বাচন কমিশন নির্ধারিত এক শতাংশ ভোটারের সই না থাকায় স্বতন্ত্র প্রার্থী আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আকতারুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আর বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন রায় ও মুক্তিজোটের প্রার্থী আব্দুল মজিদের দলীয় মনোনয়ন না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে ওইসব প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন, যোগ করে জেলা প্রশাসক।

পঞ্চগড়-১ আসনে বৈধ প্রার্থী

এদিকে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা, বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মজাহারুল হক প্রধান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটসহ ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে বৈধ প্রার্থী

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

পঞ্চগড়ের দুইটি আসনে ২০ জন প্রার্থী গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছিলেন। এর মধ্যে ছিলেন পঞ্চগড়-১ আসনে ১৫ জন ও পঞ্চগড়-২ আসনে পাঁচ জন।

একাত্তর/এসি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর