নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ফাহিমের বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

ফাহিমের ছোট ভাই নাফি রহমান খান পাঠান জানান, রাতে হঠাৎ ঘরে ধোঁয়া প্রবেশ করলে তারা আগুনের বিষয়টি বুঝতে পারেন। এ সময় বাসায় তার বাবা ও পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন। নাফির ধারণা, বাইরে থাকা তার ভাই ফাহিমের একটি ব্যানার বাসার কাছে এনে তাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

একাত্তর/কেএম
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সরকারি তহবিল থেকে প্রায় ৫৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্টদের সই জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে...
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে স্বার্থবিরোধী একটি মহল বিদেশে বসে কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য...
নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে চোরাগোপ্তা পথে নয়, বরং আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির...
ডিসেম্বরকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রতিহত করতে কঠোর...
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। সিরিজটি দেশটিতে প্রচার না করতে নেটফ্লিক্সকে বলেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই...
মূল্যস্ফীতির উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর