মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া এবং একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন ও কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া।

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ জানান, তার ইউনিয়নের দুই জেলে সকালে দেখার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে শরীফ মিয়ার। স্বজনরা তার মরদেহ উদ্ধার করেছেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর/আরএ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক খেটে খাওয়া মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দৈনন্দিন কাজের অংশ হিসেবে সোনারচরে যাওয়ার পর এই...
নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে বর্ষার কয়েক মাস ধরে চলছে আশঙ্কাজনক হারে শামুক আহরণ। রাতভর জাল ও নানা যন্ত্রের সাহায্যে সংগৃহীত এই শামুক ভোরে হাওরের পাড়ে তুলে বস্তাভর্তি করে পাঠানো...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর