গুচ্ছে থাকতে ২২ বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রপতির আদেশ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১২:২৬ পিএম

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। 

আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হলো। 

একইসঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি জবি-ইবি ও বশেমুরবিপ্রবির একাডেমিক কাউন্সিল গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে থাকার আহবান জানালেও শিক্ষক সমিতির তীব্র বাধায় সেই আহবান কোনো কাজে দেয়নি। এই অবস্থায় ভর্তি প্রক্রিয়াও শুরু করতে পারছে না গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। 

ফলে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি শিক্ষা মন্ত্রণালয় কিংবা ইউজিসি সমাধান করতে পারছে না। মন্ত্রণালয় এবং ইউজিসি দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা করতে না পারায় বিষয়টি রাষ্ট্রপতির মাধ্যমেই সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে ইউজিসির এক কর্মকর্তা সম্প্রতি বলেছিলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকতে কোনো বিশ্ববিদ্যালয়কে জোর করা হয়নি। রাষ্ট্রপতির আহবানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় এসেছিল। কাজেই এখান থেকে বের হতে হলে রাষ্ট্রপতির সম্মতিতেই যেতে হবে। তাই পুরো বিষয়টি এখন মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমেই সমাধান করা হবে।


একাত্তর/এসজে

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি...
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শীর্ষ পদেও আনা হয়েছে পরিবর্তন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। 
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনার আবহেই দেশজুড়ে বিশাল সামরিক মহড়া সম্পন্ন করেছে ইরান। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী 'পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ' উদযাপন কর্মসূচির অংশ হিসেবে দেশটির...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর