এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় তিন দিন বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

রোববার (১৫ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

 

একাত্তর/কেআই
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর।
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী ১২ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৬ নভেম্বর। বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি...
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অভূতপূর্ব ও অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। প্রতিবারের মতো এবারও মানসম্মত শিক্ষা ও কঠোর...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মূল্যবান একটি বছর নষ্ট হওয়া থেকে বাঁচাতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের সবুজ ঘাসের পিচে শুরুটা হয়েছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, ঠিক সেখান থেকেই...
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামে গ্রাহকদের হাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পৌঁছে দিতে ঢাকা মহানগরীর ৩৯টি ডিস্ট্রিবিউটর বিক্রয়কেন্দ্র নির্ধারণ করেছে ফ্রেশ এলপি...
কৃষ্ণ সাগরে রোমানিয়ার কৌশলগত সুলিনা খালের কাছে ড্রোন হামলার শিকার হয়েছে তিনটি বাণিজ্যিক জাহাজ। শনিবার গভীর রাতে সংঘটিত এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্রুদের তৎপরতায় জাহাজে লাগা...
জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গির্জায় বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট। রবিবার (১৫ নভেম্বর)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর