স্টোকসকে ছাড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড পান্তের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাট হাতে নতুন রেকর্ড গড়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। বেন স্টোকসকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন তিনি।

শনিবার চলমান টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে এই কীর্তি গড়েন পান্ত। নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফির বলে ছক্কা হাঁকিয়ে স্টোকসকে ছাড়িয়ে যান তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচের ৭৬ ইনিংসে পান্তের ছক্কার সংখ্যা এখন ৮৯। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইংল্যান্ডের অলরাউন্ডার স্টোকস ৬৪ ম্যাচের ১১৭ ইনিংসে মেরেছেন ৮৮টি ছক্কা। ৫৬ ছক্কা নিয়ে তালিকার তিনে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা।

তবে টেস্ট ক্রিকেটের সামগ্রিক ছক্কার তালিকায় এখনো স্টোকসের পেছনে রয়েছেন পান্ত। ৫৪ টেস্টে তাঁর ছক্কা ১০৯টি। অন্যদিকে ১৩৮ ছক্কা নিয়ে এই তালিকার শীর্ষে স্টোকস।

রেকর্ড গড়লেও ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস বড় করতে পারেননি পান্ত। ৩৯ বলে একটি চার ও একটি ছক্কায় ২৩ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ভারতের ২৭তম ওভারে থামে তাঁর ব্যাটিং।

একাত্তর/কেএম
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যানে চোখ রাখলেই মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের সেই চিরচেনা পঙ্‌ক্তি—‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’ প্রোটিয়া ডেরায় সাদা পোশাকের অতীত কখনোই...
আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও লিটন দাসের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে ২৮ ধাপ এগিয়েছেন হৃদয়। আর ১২০ রানের...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে ১৩৪ রান তুলতেই চার উইকেট হারিয়েছে দল।...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রানপাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে খেলা শুরুর আগে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ফলে প্রথম ইনিংসে ৪০৩...
ব্যবসা পরিচালনার খরচ কমানো এবং সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, অর্থায়নের ব্যয়...
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ফলে মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি। তবে প্রতিযোগিতায় বড় অর্জন নিয়ে দেশে ফিরছেন এই বাংলাদেশি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে একান্ত ব্যক্তিগত অনুভূতি ও গোপন কথা ভাগ করে নেওয়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা সামনে এনেছে জনপ্রিয় স্টার্টআপ ক্যারেক্টার.এআই (Character.AI)। দেউলিয়া...
কর আদায় বাড়াতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসার খরচ কমাতে রিয়েল টাইম বাজারভিত্তিক লেনদেনে গুরুত্ব দিচ্ছে সরকার। জনগণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর