‘আজব কারখানা’ দেখাবে রকস্টার পরমব্রতকে

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৬:৫০ পিএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সংগীতশিল্পী। ‘কাহানি’ চলচ্চিত্রে বিদ্যা বালানের সাথে অভিনয় করে বলিউডে তার প্রথম অভিষেক। বাংলাদেশে তার পথচলা মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘ভুবন মাঝি’ দিয়ে। এবার শবনম ফেরদৌসি পরিচালিত ‘আজব কারখানা’য় রকস্টার হয়ে ধরা দিয়েছেন পরমব্রত।

‘আজব কারখানা’য় একজন রক-তারকার ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। সিনেমাতে থাকবে পাঁচটি মৌলিক গান। এর মধ্যে কবি হেলাল হাফিজের চারটিটি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির। ছবিতে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতিসহ আরও অনেকে।

১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আজব কারখানা’। সিনেমাটি প্রযোজনা করেছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সামিয়া জামান। সরকারি অনুদানপ্রাপ্ত ও ভার্সা মিডিয়া প্রযোজিত ‘আজব কারখানা’ মুক্তি উপলক্ষ্যে সম্প্রতি এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিচালক শবনম ফেরদৌসি বলেন, পরমব্রতের জন্যই এই ছবি আমি শেষ করতে পেরেছি। পরম নিজেও একজন পরিচালক, তাই কাজটা আমার জন্য আরো সহজ হয়ে গিয়েছিল। এর আগে ৪০টিরও বেশি প্রামাণ্যচিত্র পরিচালনা করেছেন তিনি। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে তার ‘জন্মসাথী’।

‘আজব কারখানা’ নিয়ে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের দিনটি ছিলো পরমব্রতর জন্মদিন। বিশেষ এই দিনটিতে ঢাকায় অবস্থান প্রসঙ্গে পরমব্রত বলেন, আসলে জন্মদিনের বাইরে ডেট ফাঁকা পাচ্ছিলাম না। আবার ‘আজব কারখানা’র জন্য এখানে আসাও জরুরি ছিলো। এই সিনেমাটি আমার অনেক কাছের এবং গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, জন্মদিনটা যদি কলকাতার বাইরে কাটাতেই হয়, তবে ঢাকার চেয়ে বেটার কিছু হতে পারে না। এই শহরের সঙ্গে আমার অন্য রকমের একটা সুতো বাঁধা আছে, একটা টান রয়েছে।

এ দেশের ঐতিহ্যবাহী লোকগান এবং রক গানের মেলবন্ধনে তৈরি ‘আজব কারখানা’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। ‘আজব কারখানা’য় রাজিব নামের এক রকস্টার হিসেবে দেখা যাবে তাকে। গ্রাম বাংলার বাউল শিল্পীদের জীবন ও দর্শন থেকে রকস্টার রাজীব খুঁজে পাবে এক নতুন পথের দিশা। ধীরে ধীরে বদলে যাবে তার জীবনাচরণ। এভাবেই পরিচালক তার গল্প এগিয়ে নিয়েছেন।

সৈয়দা নিগার বানুর রচনায় সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান। এরই মধ্যে বিশ্বের ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। জিতেছে দুটি পুরস্কার। ২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ শাখায় প্রদর্শিত হয় এটি। এর আগে একই বছরের জানুয়ারি মাসে ২০তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখানো হয়েছে সিনেমাটি। এছাড়া ২০২৩ সালের অক্টোবর মাসে ফ্রান্সের প্যারিসে ‘গঙ্গা থেকে সিন’ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় ‘আজব কারখানা’।

 

এনএন
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। টাঙ্গাইলসহ আশেপাশে কয়েকটি জেলাতে একসময় বেহুলা ও লক্ষ্মীন্দরের কাহিনীকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা...
ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন বুননে শ্লোগান রেখেছেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ। 
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর