করোনায় কারিনার বাড়ি সিলগালা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:৪৫ পিএম

করোনা আক্রান্ত হবার পরও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ এনে সিলগালা করে দেওয়া হয়েছে বলিউড তারকা কারিনা কাপুরের বাড়ি।

একইসঙ্গে সঠিক তথ্য না দেয়ারও অভিযোগ উঠেছে এই তারকার বিরুদ্ধে। ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

কারিনা কাপুর খানের বাড়ি সিলগালা করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন কারিনা-অমৃতা। কারিনা এখনও পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন ওনার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।

image


গণমাধ্যমে বিবৃতি প্রকাশের পর পরই নিজের ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় কারিনা বলেন, আমার করোনা রিপোর্ট পজিটিভি। আমি সেটা জানামাত্রই নিজেকে আইসোলেট করে নিয়েছি, এবং সবরকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার পরিবার এবং স্টাফদের সকলের করোনা টিকার ডাবল ডোজ নেওয়া রয়েছে এবং তাদের কভিডের কোনও উপসর্গ নেই।

image


কারিনা আরও বলেন, সৃষ্টিকর্তার দোয়ায় আমি ভালো আছি। আশা করছি খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত কারিনা কাপুর খান

বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন কারিনা ও অমৃতা। গত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও করোনা টেস্ট করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তালিকায় থাকছেন কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সোনম কাপুর ও রিয়া কাপুরসহ বেশ কয়েকজন।

image


প্রসঙ্গত, কারিনা কাপুরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২০ সালে। ‘আংরেজি মিডিয়াম’ নামের সেই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইরফান খানের সঙ্গে। বর্তমানে তার হাতে রয়েছে বহুল আলোচিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি। এতে কারিনা জুটি বেঁধেছেন আমির খানের সঙ্গে। এছাড়া হানসাল মেহতার পরিচালনায় আরেকটি সিনেমায়ও যুক্ত রয়েছেন অভিনেত্রী।

এর আগে, 'বেবি ডল' খ্যাত ভারতীয় কন্ঠশিল্পী কনিকা কাপুর করোনায় আক্রান্ত হন। সেসময় বলিউডের প্রথম শনাক্ত ব্যক্তি তিনিই ছিলেন। দেশের বাইরে থেকে আসার পর করোনার পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে।


একাত্তর/টিএ

স্বামীর অত্যাচারে অতিষ্ট এক স্ত্রীর জীবন। একদিন জানা গেলো সেই স্বামী নিখোঁজ। পুলিশের ধারণা, স্ত্রী নিজ হাতে স্বামীকে খুন করে লাশ গুম করে ফেলেছে। খুনটা সত্যি সত্যিই হয়েছিলো কি-না, তার জবাব পেতে হলে...
আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন। দু’বছর আগে তিনি আরও একবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন।বুধবার এক টুইট বার্তায় অমিতাম বচ্চন জানান, তাঁর করোনা...
বলিউডে হঠাৎ করে নেমে এসেছে করোনার থাবা। একের পর এক তারকার করোনা হওয়ার খবর সামনে আসছে। এ মুহূর্তে করোনা আক্রান্ত দুই সেনসেশন ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খান। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ তাদের দুজনের...
করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট বলিউডেও চলছে সমানতালে। আর সেই দাপট এবার লেগেছে বলিউডের দাপুটে 'বচ্চন' পরিবারে।করোনায় আক্রান্ত হয়েছেন অভিনয়শিল্পী জয়া বচ্চন। আগেরবার পুরো পরিবার কোভিড-১৯ ভাইরাসে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর