প্রকাশ্যে এলো তিশা-ফারুকীর মেয়ে ইলহামের ছবি

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৭:১৭ পিএম

এবার প্রকাশ্যে এলো নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। শনিবার ফেসবুকে মেয়ের ছবি পোষ্ট করেছেন অভিনেত্রী তিশা। 

মায়ের কোল জুড়ে মেয়ে ইলহাম নুসরাত ফারুকী, আর ক্যাপশনে লেখা ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ফারুকী ফেসবুক পেইজে লিখেছেন, ‘এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এই বছরেই চলে গেলেন আমার বাবা। আর এই বছরই আমাদের বিয়ের বারো বছরপূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কী, এটা বোঝানোর মতো যুতসই শব্দ খুঁজতেছিলাম। পাই নাই।’

চলতি বছর পাঁচই জানুয়ারী তিশার ঘরে আসে মেয়ে ইলহাম। আর জন্মের পরই মেয়েকে আড়ালে রেখেছিলেন এই দম্পত্তি। সামাজিক মাধ্যমে ইলহামের ছবি প্রকাশ পেতেই তোলপাড় দর্শকপাড়া। দীর্ঘ সময়ের প্রেমের পর গত ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে হয় ফারুকী তিশার। 


একাত্তর/ এনএ

তেলুগু ভাষায় নির্মিত ‘দেভারা’ সিনেমার প্রথম পর্ব শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনই বাজেটের এক-তৃতীয়াংশ আয় করে ফেলেছে ছবিটি। তবে, এ সিনেমা আলোচনায় আছে অন্য কারণেও।
তারকাদের সাথে ছবি তুলেই লাখ লাখ টাকা আয় করা ওরি-কে নিয়ে প্রশ্নের শেষ নেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ‘কে এই ওরি?’
যে কোন নারীর জীবনে এসিড সহিংসতার শিকার হাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতা। নিদারুণ কষ্ট আর হতাশা থেকে কাটিয়ে উঠতে তাদের দরকার তীব্র মানসিক শক্তির।
ফটোগ্রাফার এলিয়ট এরউইট মারা গেছেন। নিউইয়র্কে নিজ বাসায় বৃহস্পতিবার এলিয়টের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর