সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম অভিনেত্রী অ্যানে হেচে

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১০:১৮ পিএম

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আমেরিকান অভিনেত্রী অ্যানে হেচে। এমি পুরস্কার জয়ী এই অভিনেত্রীর অবস্থা সংকটজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

লস এঞ্জেলস পুলিশ জানিয়েছে, শুক্রবার দ্রুত গতিতে ছুটে আসা অ্যানের গাড়ি ক্যালিফোর্নিয়ার মার ভিস্তার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গ্যারেজে ধাক্কা মারে। 

এরপরেই আগুন জ্বলে যায় গাড়িটিতে। ৫৩ বছর বয়সী অভিনেত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, তাঁর শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছে।

সিসিটিভি ছবিতে দেখা গেছে, একটি মিনি কুপার গাড়ি চালাচ্ছিলেন হেচে। হঠাৎই গাড়িটি এসে ধাক্কা মারে একটি বাড়িতে। দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করেন অভিনেত্রী। 

তারপরেই ঘটে বিপদ। মারাত্মক স্পিডে গাড়িটি যাওয়ার সময় হঠাৎই আগুন লেগে যায়। তারপর আবার গাড়িটি ধাক্কা মারেন একটি গ্যারেজে। 

এরপর ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আইসিইউতে রয়েছেন অ্যানে। 

পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে বার করবার সময়ও জ্ঞান ছিল অভিনেত্রীর। এরপর হাসপাতাল নিয়ে যেতে যেতেই জ্ঞান হারান তিনি। 

প্রায় এক ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় অ্যানের ওই গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে লস অ্যাঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্ট।

হলিউডের ‘দ্য ব্রেভ’, কোয়ান্টিকো, ‘শিকাগো পিডি’র মতো একাধিক জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয় করতে দেখা গেছে অ্যানে হেচেকে। 

তবে ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ সোপ অপেরায় অভিনয় করে প্রথম খ্যাতির শীর্ষে উঠে এসেছিলেন তিনি। বর্তমানে হলিউডে নিজের জায়গা পাকা করে তুলেছেন অ্যানে। 

মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-তে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কো স্টার হিসেবে কাজ করেছেন তিনি। প্রিয়াংকার খুব ভালো বন্ধুও অ্যানে হেচে। বহু ছবিতে একসাথে দেখা গেছে তাঁদের।


একাত্তর/আরবিএস  
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর