শাকিবের সাথে বিয়ের তারিখ জানালেন বুবলী

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৬:০৫ পিএম

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে নিজের বিয়ের তারিখ জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সোমবার (৩ অক্টোবর) বিকালে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন আলোচিত এ নায়িকা।  

এতে তিনি লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন। 

পোস্টে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন শবনম বুবলী।

গত ২৭ আগস্ট বেবিবাম্পের পুরনো ছবি ফেসবুকে আপলোড করে নিজের মা হওয়ার বিষয়টি সামনে আনেন শবনম বুবলী।  যদিও সন্তানের বাবার নাম সেই সময় প্রকাশ করেননি তিনি।
আরও পড়ুন: শাকিব খানকে নিয়ে নতুন করে গুঞ্জন!

শুক্রবার ফেসবুকে সন্তান তার বাবার কয়েকটি খুনসুটির মুহূর্তের ছবি পোস্ট করে বুবলী জানান, তার ছেলের নাম শেহজাদ খান বীর।  ছেলের বাবা শাকিব খান।  

এর কিছুক্ষণ পরই ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব খান।  আলাদা আলাদা পোস্ট দিলেও দুজনের পোস্টের বক্তব্যও এক। 


একাত্তর/এআর


নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর