ছেলের ছবিতে ‘জুমা মোবারক’ জানালেন বুবলী

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৩:১৯ পিএম

ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে দারুণ সময় কাটছে শবনম বুবলীর। বীরের পরিচয় প্রকাশ্যে আনার পর থেকেই একের পর এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে চলছেন অভিনেত্রী।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে বীরের নতুন দুটি ছবি আপলোড করেন বুবলী। তার ক্যাপশনে তিনি লেখেন— ‘জুমা মোবারক’। সঙ্গে জুড়ে দেন তিনটি সাদা রঙের লাভ ইমোজি।

ছবিতে খুদে বীরকে টুপি পরিহিত অবস্থায় দেখা যায়। আরেকটি ছবিতে একজন বয়স্ক লোকের কোলে আদরমাখা মুখে ধরা দেন এ তারকা সন্তান। কমেন্টে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন জুনিয়র খানকে।

আরও পড়ুন: টেনশনে ঘুমাতে পারছেন না অভিনেত্রী সুবাহ

প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর বুবলী নিজের ‘বেবিবাম্প’র ছবি প্রকাশ করেন। এরপর শাকিব খান এবং শবনম বুবলী প্রায় একইসময়ে নিজ নিজ ফেসবুকে জানান, শেহজাদ খান বীর তাদের সন্তান।


একাত্তর/আরএ

নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর