জমে থাকা ক্ষোভ থেকে ক্রিসকে চড় মেরেছি: স্মিথ

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৮:২১ পিএম

'জমে থাকা' ক্ষোভের কারণেই গত মার্চে অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মেরেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন অভিনেতা উইল স্মিথ। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার পর দেয়া প্রথম সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন স্মিথ। 

ডেইলি শো উইথ ট্রেভর নোয়া'তে এসে স্মিথ বলেন, 'সে রাতে আমি একটা কিছুর ভেতর দিয়ে যাচ্ছিলাম। তবে সেটি আমার আচরণকে বৈধতা দেয় না'। 

'এর মধ্যে অনেক সূক্ষ্ম ব্যাপার ও জটিলতা ছিল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম', যোগ করেন তিনি। 

এ বছরের অস্কার অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস রক উইলের স্ত্রী জেডার চুল নিয়ে ঠাট্টা করেন। আর এতেই রেগে গিয়ে মঞ্চে উঠে ক্রিসকে চড় মারেন উইল। এ ঘটনায় অবাক হয়ে গিয়েছিলো গোটা বিনোদন বিশ্ব। 

তবে ট্রেভর নোয়ার সাথে সাক্ষাৎকারে উইল বলেন, 'আমি বুঝতে পারছি এটি সবার জন্য কতটা বিস্ময়কর ছিল। আমি চলেই গিয়েছিলাম। ওই ক্ষোভ আমার মধ্যে অনেকদিন ধরে জমা হয়ে ছিল'। 

তার আচরণের কারণে অনেককে কষ্ট দেয়ার কথা স্বীকার করে তিনি সে রাতে তার ৯ বছর বয়সী ভাইপোর কথা স্মরণ করেন। 

'সে রাতে আমার ভাইপো আমার জন্য রাত জেগে বাসায় অপেক্ষা করছিলো। বাসায় ফিরলে ও আমার কোলে বসে আমাকে জিজ্ঞেস করে আমি কেন ওই লোকটিকে চড় মেরেছিলাম', বলেন তিনি। 

আরও পড়ুন: দ্য কাশ্মীর ফাইলসকে ‘অশ্লীল’ এবং ‘একপেশে' বললেন লাপিড

সেই ঘটনার পর প্রথমবারের মতো এ নিয়ে জনসম্মুখে কথা বলেছেন স্মিথ। ট্রেভর নোয়াকে তিনি বলেন, 'ব্যথিত মানুষরাই অন্যদের ব্যথা দেয়', এই কথাটি এখন বুঝতে পারছেন তিনি। 

তিনি বলেন, 'সেদিন সেখানে অনেক ব্যাপার ছিল। সেটি ছিল সেই ছোট ছেলেটি যে নিজের বাবাকে দেখেছে তার মাকে মারধর করতে। সে সবকিছু ওই মুহূর্তে উথলে উঠেছিল। আমি সেই মানুষটি হতে চাই না'। 


একাত্তর/এসজে

৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর