অনাথ হাতির গল্প বলে অস্কার জিতলো ভারতীয় তথ্যচিত্র

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০১:২৫ পিএম

এবারের অস্কার ভারতের কাছে পয়মন্ত হয়ে থাকবে। চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের আসরে একটি নয়, দুই দুইটি শ্রেণীতে বাজিমাৎ করেছেন দেশটি। 

রোববার (১২ মার্চ) রাতে নাটু নাটু’র হাত ধরে দ্বিতীয় অস্কার পেয়েছে ভারত। এর আগে স্বল্পদৈর্ঘ্যে তথ্যচিত্র বিভাগে ভারতীয় সিনেমা ‘দ্যা এলিফেন্ট হুইসপারস’ অস্কার জিতে নেয়। 

পরিচালক কার্তিকি গনসালভেসের ৪১ মিনিটের ‘দ্য এলিফেন্ট হুইসপারস’ তথ্যচিত্রে এক হাতির সাথে আদিবাসী দম্পতির মায়ার বন্ধনে জড়িয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে।

‘সেরা ডকুমেন্টারি শর্ট’ এই বিভাগে পুরস্কার জেতে ছবিটি। মনোনীত হয়েছিল, ‘হাউল আউট’, ‘হাও ডু ইউ মেজার এ ইয়ার’, ‘দ্য মারথা মিশেল এফেক্ট’ ও ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’। 

তবে সবাইকে ছাপিয়ে সেরার সেরা ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তথ্যচিত্রটির পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। এক অনাথ হাতির গল্প বলে এই ছোট ছবি। তার নাম রঘু। 

image


রঘুকে দেখাশোনা করে বোমান ও বেল্লি। পশু ও মানুষের বন্ধুত্ব শুধু নয়, এ ছবি যেন বিদেশের মাটিতে এক টুকরো ভারত। ২০২২ সালে ছবিটি মুক্তি পায় ওটিটিতে। দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

অস্কার পেয়ে আপ্লুত প্রযোজক গুনিত মঙ্গা। টুইটে তিনি লেখেন, ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেলো। দুজন নারীর জয় এটা। এখন কাঁপছি।

প্রযোজক গুনিত ও পরিচালিক কার্তিকি দু’জনেই নারী। শুভেচ্ছা উপচে পড়েছে তাঁদের টুইটে। নেটফ্লিক্স ভারত এক টুইটে লিখেছে, হুইসপার্স (ফিসফিস) হুঙ্কারে পরিণত হয়েছে।


একাত্তর/এআর

৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর