৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন আল পাচিনো

আপডেট : ৩১ মে ২০২৩, ০৬:৫৭ পিএম

মার্কিন অভিনেতা আল পাচিনো ৮৩ বছর বয়সে তার চতুর্থ সন্তান প্রত্যাশা করছেন বলে তার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন।

গডফাদার চলচ্চিত্র খ্যাত এই তারকা ঘোষণা করেছেন, তার ২৯ বছর বয়সী বান্ধবী নূর আলফাল্লাহ আট মাসের গর্ভবতী।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ মহামারীর পর থেকে পাচিনো এবং আলফাল্লাহ একসঙ্গে রয়েছেন।

পাচিনোর ইতোমধ্যেই তিনটি সন্তান রয়েছে- দুটি বেভারলি ডি'অ্যাঞ্জেলোর সাথে এবং একটি জ্যান ট্যারান্টের সাথে।

পাঁচ দশকেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে, পাচিনো দ্য গডফাদার, দ্য আইরিশম্যান, স্কারফেস এবং সেন্ট অফ আ ওম্যান-এ অভিনয় করেছেন এবং পরবর্তীতে সেরা অভিনেতার জন্য অস্কার জিতেছেন।

image


তার বান্ধবী আলফাল্লাহ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তিনি বিলি নাইট, লিটল ডেথ এবং ব্রোসা নস্ট্রার মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন।

আরও পড়ুন: সেই সব ভিডিও নিয়ে যা বললেন অভিনেতা রাজ

তিনি এর আগে ২০১৭ সালে সঙ্গীতশিল্পী মিক জ্যাগারের সাথে সম্পর্কে ছিলেন। 

দ্য গডফাদার পার্ট টু-এ পাচিনোর সহ-অভিনেতা, রবার্ট ডি নিরো সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি ৭৯ বছর বয়সে তার সপ্তম সন্তানকে স্বাগত জানিয়েছেন।


একাত্তর/এসজে 

হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ হাতেগোনা কয়েকজন অভিনেতার একজন হিসাবে বিবেচনা করা হয় আল পাচিনোকে। চলচ্চিত্রে ব্যাপক উপস্থিতি এবং অভিনীত চরিত্রগুলির বৈচিত্রময়তার দিক দিয়ে বিচার করলে তার...
আগামী ১০ ফেব্রুয়ারি তারকা দম্পতি রাজ ও পরীমনির সন্তান রাজ্যর বয়স ছয় মাস পূর্ণ হবে। ওই দিনই রাজ্যের মুখে প্রথম ভাত তুলে দেওয়া হবে। তবে সেটি যেনতেনভাবে নয়, একেবারেই সোনার বাটি ও চামচে করে।বৃহস্পতিবার...
অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রোববার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে ভূমিষ্ঠ হয় রণবীর ও আলিয়ার...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর