রণবীর-আলিয়ার কোল আলো করে এলো কন্যাসন্তান

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০২:৩২ পিএম

অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। 

রোববার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে ভূমিষ্ঠ হয় রণবীর ও আলিয়ার সন্তান। এদিন সকালে তাকে নিয়ে হাসপাতালে পৌঁছান রণবীর কাপুর। ছিলেন সোনি রাজদান, মহেশ ভাট, নিতু কাপুর-সহ আরও অনেকে। 

সন্তান জন্মানোর খবর সামনে আসতেই নতুন বাবা-মা’কে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউড তারকারা। 

বিয়ের মাস দুই পরই আলিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। সন্তান আসার এই পুরো সময়টা আলিয়া তার ব্রহ্মাস্ত্র ছবির প্রচারেই ব্যস্ত ছিলেন। 

কিছুদিন আগে জানা যায়, ২০ নভেম্বর সন্তানের জন্ম দেবেন আলিয়া ভাট। কিন্তু রোববার সকাল সাড়ে ৭টায় আলিয়াকে এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের ধারণা ছিল, এদিনই সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া। 

শোনা যাচ্ছে, আলিয়া এবং রণবীর তাদের সন্তানের জন্মের পর বেশ কয়েক মাসের কর্মবিরতি নেবেন। পরিবারকে সময় দেবেন, সন্তানকে যত্ন করবেন। তারপরে কাজে ফিরবেন তারকা দম্পতি। সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন: হাসপাতালে রণবীর-আলিয়া দম্পতি

এখন ভক্তদের কেবল একটি আশা, কবে 'রালিয়া' তাদের সন্তানকে প্রকাশ্যে আনবেন, কবে নাম প্রকাশ পাবে।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। 


একাত্তর/এসজে 

হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর 'ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস' বা বাফটাতে প্রথমবার অংশ নিতে যাচ্ছেন বলিউড কুইন আলিয়া ভাট। মঙ্গলবার ব্রিটিশ অ্যাকাডেমির পক্ষ থেকে ২০২৬ সালের...
বলিউডে অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন আলিয়া ভাট। ‘গ্ল্যামার গার্ল’ তকমা থেকে বেরিয়ে নিজেকে ভেঙেছেন বহুমাত্রিক রূপে। শুধু অভিনয়েই নয়, গানেও তার দক্ষতা দেখিয়েছেন আগেই। আবার...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর