জোলির বিরুদ্ধে নতুন মামলা নিয়ে আদালতে পিট

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৭:২৫ পিএম

হলিউডের নামি অভিনেত্রী এবং জাতিসংঘের শুভেচ্ছা দূত অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে লুকিয়ে যৌথ সম্পত্তি বিক্রির অভিযোগ এনেছেন তার প্রাক্তন স্বামী ও হলিউড অভিনেতা ব্রাড পিট। এ নিয়ে জোলির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পিটের আইনজীবীরা।

ঘটনায় প্রকাশ, ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদের পর ফ্রান্সে তাদের যৌথ সম্পত্তি একটি খামারের নিজের মালিকানা কাজে লাগিয়ে বাণিজ্যিক চুক্তিতে গিয়েছেন জোলি। এই বিষয়টি তিনি চেপে গেছেন। আর এতেই ক্ষেপেছেন তার প্রাক্তন। এ কারণে আদালতের কাছে ধর্ণা দিয়েছেন ব্রাড পিট। 

ফ্রান্সে ১৩ লাখ ১৮২ কোটি টাকা মূল্যের এক আঙুর ক্ষেতের সমান দুই ভাগ মালিকানা রয়েছে ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির। সেখান থেকেই নিজের ভাগটুকু এক রুশ ধনকুবের কাছে বিক্রি করে দিয়েছেন ‘দ্য সল্ট’ খ্যাত অভিনেত্রী। সেই ধনকুবের নাম ইউরি শেফলার।

ব্র্যাডের অভিযোগ, তার অনুমতি না নিয়ে শাতো মিরাভাল নামের বিশাল বাগানের অর্ধেক বিক্রি করে দিয়ে বেআইনি কাজ করেছেন তার প্রাক্তন। অভিনেতার আইনজীবী দল এরিই মধ্যে লস অ্যাঞ্জেলেসের আদালতে একটি মামলা দায়ের করেছেন। 

image


তবে জোলির আইনজীবী জানান, ব্র্যাডের অভিযোগ ভিত্তিহীন এবং মানহানিকর। কারণ, দলিল অনুযায়ী, ভিনিয়ার্ড বা আঙুর ক্ষেতটির সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে আছে সুরা প্রস্তুতকারী সংস্থা মার্ক পেরিন। ব্র্যাডের নিজস্ব সংস্থার সঙ্গেই ২০১৩ সাল থেকেই ব্যবসা করছে তারা। 

জোলির আইনজীবী পল মারফি বলেন, তার মক্কেল বিষয়টি ব্রাডকে জানিয়েছিলেন। তবে একটি ব্যক্তিগত বিষয়ে চুপ থাকার শর্তে ব্রাড পিট আলোচ্য সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শেষ করতে রাজি হয়েছেন। তারই ধারাবাহিকতায় সেই সম্পত্তি বিক্রি করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। 

আরও পড়ুন: বিতর্কের পরেও বক্স অফিস দাপাচ্ছে কেরালা স্টোরি

জোলি ২০১৬ সালে পিটের থেকে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। ২০১৯ সালে তাদেরকে আইনত অবিবাহিত ঘোষণা করা হয়েছিলো। কিন্তু তাদের নাবালক সন্তানদের ভাগ করে নেয়ার ব্যবস্থা এখনও চূড়ান্ত হয়নি। এনিয়ে মামলা এখনো চলছে। 


একাত্তর/এসি


কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর