গাজাবাসীর পাশে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১১:২৯ এএম

যে কোনো মানবিক সঙ্কটে ক্ষতিগ্রস্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ফিলিস্তিন সঙ্কটেও এর ব্যত্যয় হয়নি। এবার ইসরাইল-হামাস সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজের মত জানিয়েছেন জোলি।

তিনি লিখেন, ইসরাইলে যা হয়েছে তা অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে এই জন্য আপনি গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ করতে পারেন না। নিরপরাধ মানুষকে হত্যা করতে পারেন না।

তিনি আরও লেখেন, আমার দৃষ্টি সহিংসতার কারণে ঘরহীন মানুষের দিকে। গাজায় ২০ লাখের বেশি মানুষ বাস করেন (যাদের বেশিরভাগই শিশু)। যারা প্রায় বিশ বছর ধরে অবরোধের মধ্যে আছে। এই মানুষগুলো বাস্তুহীন ও রাষ্ট্রহীন অবস্থায় আছে। গাজায় কয়েকটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যা প্রয়োজনের খুব কম। বোমাবর্ষণের কারণে প্রতিদিনই গাজায় ব্যাপকভাবে মানবিক সহায়তার প্রয়োজন তৈরি হচ্ছে। খাদ্য, জ্বালানি ও পানি বন্ধ করে দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। মানবতার খাতিরে আমি অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করছি। ফিলিস্তিনি ও ইসরাইলিদের জীবন ও বিশ্বের সব মানুষের জীবন সমানভাবে গুরুত্বপূর্ণ।

এই হলিউড অভিনেত্রীর ছয় সন্তানদের মধ্যে তিন সন্তানই ছিলো সুবিধাবঞ্চিত শিশু। যাদের দত্তক নিয়েছেন তিনি।

একাত্তর/পিএজে
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর