ছয় বছর প্রেম করে গত বছর রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া ভাট। রণবীরের সঙ্গে তার বাড়ি ‘বাস্তু’তেই সংসার করছেন তারা। কিন্তু বিয়ে দু বছর পেরোনোর আগেই তাদের সম্পর্ক নিয়ে বিতর্ক চলছে অহরহ।
প্রেম করে বিয়ে করলেও আলিয়া ও রণবীরের সংসারে নাকি অশান্তির শেষ নেই। আর সেই অশান্তির মূলে নাকি রণবীরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। স্ত্রী আলিয়ার ওপরে নাকি সব সময় কর্তৃত্ব ফলান তিনি। আলিয়ার গলার আওয়াজ থেকে শুরু করে তার সাজগোজ সব নিয়েই নাকি খবরদারি করেন রণবীর।
এসব নিয়ে করন জোহরের ‘কফি উইথ করন’ অনুষ্ঠোনে মুখ খুললেন আলিয়া। খবর আনন্দবাজার পত্রিকার।
অনুষ্ঠানটির অষ্টম সিজনের সাম্প্রতিক পর্বে অতিথি হিসাবে ছিলেন আলিয়া। সেখানেই রণবীরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে আলিয়াকে প্রশ্ন করেন করন। করনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে গড়গড় করে সব বলে ফেলেন আলিয়া।

আলিয়া বলেন, আমার সবচেয়ে খারাপ লাগে যে, রণবীরকে নিয়ে যা বিতর্ক হয়, মানুষ হিসাবে ও আদপে ঠিক তার উল্টো। নেটিজেনরা সমালোচনা করতে গিয়ে যা যা বলেন, যা আখ্যা দেন, আমার মনে হয় তার একটা সীমা থাকা উচিত। আমি সেটা নিয়ে ঘ্যানঘ্যান করলে আবার রণবীর আমাকেই বোঝায় যে, ‘আমরা অভিনেতারা দর্শকের সম্পত্তি। তারা আমাদের নিয়ে যা খুশি বলতেই পারেন। যত দিন তোমার ছবি সফল হচ্ছে, তোমাকে অভিনেত্রী হিসাবে তারা পছন্দ করছেন, তত দিন বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে বসে এ সব নিয়ে অভিযোগ করো না।’
তা হলে ঠিক কী কারণে রণবীরকে ঘিরে বার বার বিতর্কের সূত্রপাত হয়?
আলিয়ার বলেন, ‘আমি খুব খোলামেলা ভাবে কথা বলতে পছন্দ করি। তাতে অনেক ব্যক্তিগত কথাও বেরিয়ে আসে। আমার মনে হয়, সেই কথাগুলো থেকে অনেক কিছুর ভুল মানে বের করা হয়। কিছু দিন আগেই এমন একটা ঘটনা ঘটেছিলো। আমার টিম আমাকে জানায় যে, ওই বিষয় নিয়ে বিতর্ক নাকি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি তখন ওদের বলি যে থাক, যা হচ্ছে হোক। তার পরে আমি নিজেই দেখতে পাই যে, রণবীরকে নিয়ে কয়েক ডজন লেখা বেরিয়েছে যে, ওর স্বভাব কতটা খারাপ, এই, সেই! আমি তো অবাক। দুনিয়ায় এত কিছু ঘটছে, যা নিয়ে লেখা দরকার। তা না করে দু’জন মানুষের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এত কাটাছেঁড়া চলছে!
