অস্কার মঞ্চে হঠাৎ ‘আরআরআর’

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৫:৫৫ পিএম

এ বছর একাডেমি পুরস্কার অস্কারে ভারতের কোনো অংশগ্রহণ না থাকা সত্ত্বেও হঠাৎ আচমকাই সেই মঞ্চে ভেসে উঠল RRR ছবির ঝলক। যদিও এবার কোনো শাখাতেই জায়গা করে নিতে পারেনি ভারতের কোনো সিনেমা, গান বা তথ্যচিত্র। ৯৬তম আয়োজন দেখতে বসে হঠাৎ করেই এক সেকেন্ডের জন্য পর্দায় চোখ আটকে যায় ভারতের ‘আরআরআর’ সিনেমার মারপিটের একটি দৃশ্যে। প্রশ্ন থাকতে পারে, কেন এক সেকেন্ডে ভারতের কোনো সিনেমার দৃশ্য দেখানো হলো।

জাঁকজমকপূর্ণ এই আয়োজনে একপর্যায়ে অস্কার মঞ্চে আসেন ‘বার্বি’ সিনেমার তারকা রায়ান গসলিং। তার সঙ্গে ছিলেন ‘ওপেনহেইমার’ সিনেমার অভিনেত্রী এমিলি। তারা দুজনই পার্শ্বচরিত্র অভিনয়শিল্পী হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছেন। ‘ওপেনহেইমার’ ও ‘বার্বি’ সিনেমার নাম একত্রে করে মজা করতে থাকে তারা। মজার উপস্থাপনার মধ্যেই সিনেমার পেছনে থাকা অভিনয়শিল্পী কলাকুশলীদের অবদানের কথা তুলে ধরেন। দেখানো হয় প্রায় দুই মিনিটের একটা তথ্যচিত্র।

সিনেমার প্রয়োজনে শুরু থেকেই মারপিট দৃশ্য থেকে নানা দৃশ্যে অভিনয়শিল্পী, কলাকুশলীদের মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। কখনো পাহাড় থেকে লাফ দিতে হয়। কখনো বিমান থেকে লাফ দিতে হয়। অ্যাকশন দৃশ্যে সিঁড়ি থেকে পড়ে যাওয়া, বাস্তবের ঘোড়া দৌড় প্রতিযোগিতা, গাড়ি থেকে লাফ দেওয়া, সিনেমায় কোনো দুর্ঘটনা দেখানোর সময় প্রায়ই মৃত্যুর মতো ঘটনা ঘটে। এমন দৃশ্যের মধ্যে ‘আরআরআর’ সিনেমার দৃশ্যটি দেখানো। এই সিনেমাতেও ঝুঁকি নিয়ে মারপিট দৃশ্য করতে হয়েছে অভিনয়শিল্পীদের।

গত বছর ৯৫তম অস্কার পুরস্কারে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি’ সেরা সংগীতের পুরস্কার পেয়েছিল। এবারও গানের পুরস্কার তুলে দেওয়ার সময়ে এক মুহূর্তের জন্য দেখানো হয় রামচরণ জুনিয়র এনটিআরকে।

এই বিষয়টা প্রকাশ্যে আসতেই অস্কার অ্যাওয়ার্ডকে ধন্যবাদ জানিয়েছে RRR ছবির নির্মাতারা।

এনএন
৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর