বিতর্কিত প্রশ্নে বুবলীর খোলামেলা জবাব

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১১:০৯ পিএম

রুপালি পর্দার নায়ক-নায়িকাদের ব্যক্তিজীবনের নানা ঘটনা এখন বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বুবলী-শাকিব ঘিরে চলছে বেশ আলোচনা। প্রেম বিয়ে সন্তান, এরপর বিচ্ছেদ, শাকিব-বুবলী ভক্তদের এ খবর অজানা নয়। দীর্ঘ সময় ধরেই এক ছাদের নিচে থাকছেন না দুজন। এমনকি শাকিব বুবলী সম্পর্কে যেখানে গণমাধ্যমে কথা বলতে নারাজ, সেখানে বুবলী এ প্রসঙ্গে সরবই বলা চলে। এ কথার প্রমাণ আবারও পাওয়া গেল বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত একটি অনুষ্ঠানে।

অনুষ্ঠানটির সূচনা পর্ব গতকাল সোমবার প্রচারিত হয়েছে। সেখানে সঞ্চালকের অনেক বিতর্কিত প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন শবনম বুবলী।

অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের দুজনের মধ্যে একটা মিল আছে। আমি যখন চুপচাপ থাকি তখন চুপচাপ। আবার পরিবারের সঙ্গে থাকলে খুব কথা বলি।’

এরপরই তিনি শাকিবের প্রসঙ্গে বলেন, ‘শাকিব খান কিন্তু সেটে চুপচাপ থাকেন। আবার যখন বন্ধুমহলে থাকেন তখন খুব আড্ডাবাজ। বিষয়টি আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। তার (শাকিবের) রাগ প্রচুর। রেগে গেলে চুপ হয়ে যান, তবে প্রকাশ করেন না। বুঝে নিতে হয়। আমিও তখন চুপচাপ হয়ে যাই। তাকে বোঝাতে চেষ্টা করি।’

‘উল্টো দিকে আমি সহজে রাগি না। খুব যৌক্তিকভাবে রাগ করি। রাগটা আসলে তেমন নয়, প্রতিক্রিয়া দেখাই। রাগ ভাঙাতে শাকিব খানই এগিয়ে আসেন।’

শাকিব খান তাকে আদর করে কী নামে ডাকেন- সঞ্চালকের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বুবলী বলেন, ‘এটা তার মুডের ওপর নির্ভর করে। বেশির ভাগ সময়ই বুবলী বলে ডাকতেন। কখনো কখনো আদর করে লক্ষ্মী বলেও ডাকতেন।’

তবে বুবলী শাকিব খানকে আদর করে কী নামে ডাকতেন সেটি বলেননি।

এই ঈদে বড় পর্দায় বুবলীর দুটি সিনেমা ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ মুক্তি পাবে। অপরদিকে শাকিব খান আসছেন ‘রাজকুমার’ নিয়ে।

এনএন/আরবিএস
নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর